রাজনীতির ভেদাভেদ ভুলে একসঙ্গে বিসর্জন, খট্টিমারিতে সম্প্রীতির নজির গড়ল ৩৭ বছরের পুজো।
খট্টিমারি, নিজস্ব সংবাদদাতা:-রাজনীতির ভেদাভেদ ভুলে এক । কাতারে বিজেপি-তৃণমূল,জাঁকজমক নয়, মানুষের টানেই অনন্য জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের ৩৭তম দুর্গাপুজো। বড় বাজেটের পুজো নয়, নেই চোখ ধাঁধানো আলোক সজ্জা কিংবা জাঁক জমকপূর্ণ মণ্ডপ। তবুও ঐতিহ্য, সম্প্রীতি আর গ্রাম বাংলার মাটির টানে বছরের পর বছর মানুষের মন জয় করে চলেছে খট্টিমারি বাজার জনকল্যাণ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো।…

