admin

গোয়ালতোড়ের কুসুমাশুলী হিমঘরে মানবিক উদ্যোগ, ১০ মহিলা-সহ ৮০ জনের স্বেচ্ছায় রক্তদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কুসুমাশুলী হিমঘর প্রাঙ্গণে কুসুমাশুলী আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।জানা গিয়েছে, শিবিরে ১০ জন মহিলা-সহ মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেকের হাতে ফুলের স্তবক তুলে দেন হিমঘরের মালিক নন্দলাল ঘোষ।…

Read More

বিধায়িকার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় অভিযোগ, ED-CBI দফতরে বিজেপি কর্মী।

নিজস্ব সংবাদদাতা হাওড়া: – সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে ইডি দপ্তরে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী । সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে অভিযোগ উঠল। ঘুরপথে মেয়ের নামে একাধিক জায়গায় জমি কেনার অভিযোগে কলকাতার ইডি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী সূত্রে জানা গেছে, বিধায়িকা প্রিয়া পাল তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় একাধিক জমি ও সম্পত্তি রয়েছে।…

Read More

পানের বরজে বস্ত্রহীন অবস্থায় মহিলার দেহ, হাত-পা-মুখ বাঁধা—ময়নায় রহস্য ঘনীভূত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পানের বরজ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী, বয়স আনুমানিক ৪৭ বছর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। বুধবার সাতসকালে এলাকার বাসিন্দা অরূপ জানা…

Read More

১৭ বছরের নাবালিকার সন্তান প্রসব, নাবালিকা বিয়ের অভিযোগে গড়বেতায় গ্রেফতার ২১ বছরের যুবক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকা বিয়ে রুখতে প্রশাসনের কড়া বার্তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পুলিশের বড়সড় পদক্ষেপ। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে ২১ বছরের যুবককে গ্রেফতার করল গড়বেতা থানার পুলিশ। অভিযুক্তের নাম রাহুল মণ্ডল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতা থানার সন্ধিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, গত বছর এক নাবালিকাকে বিয়ে করেছিলেন রাহুল। বর্তমানে ওই…

Read More

স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগ, নারায়ণগড় থেকে চাষাখণ্ডে ১০০ কিমি যাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মহান স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ বাঘা যতীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে ওড়িশার বালেশ্বর জেলার বুড়িবালাম নদীর তীরবর্তী ঐতিহাসিক চাষাখণ্ড গ্রাম পর্যন্ত আয়োজিত হল ‘দেশাত্মবোধক রাষ্ট্র চেতনা জাগরণ যাত্রা’। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় অংশ নেন শতাধিক মানুষ। বাঘা যতীনের তিরোধান দিবস উপলক্ষে ওড়িশার বাঘা যতীন…

Read More

ধূপগুড়ির জমি অধিগ্রহণ কাণ্ডে নয়া মোড়, বিক্রি হওয়া জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধূপগুড়ির মাগুরমারি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন আগে বিক্রি হওয়া একটি জমি দখলের চেষ্টা এবং সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী তথা বর্তমানে নির্দল হিসেবে রাজনীতিতে সক্রিয় এক নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত…

Read More

নিয়ম না মানার অভিযোগে ধনেখালির নার্সিংহোম সিল, পুলিশ নিয়ে রাতে অভিযান স্বাস্থ্য দফতরের।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:- ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত একাধিক নিয়ম না মানার অভিযোগে হুগলির ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে অভিযান চালিয়ে সেটি সিল করে দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিন…

Read More

গোয়ালপোখরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আমজাদ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম আমজাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা আমজাদ একাধিক অপরাধমূলক মামলায় জড়িত বলে অভিযোগ। রাহি খুনের মামলায় অভিযুক্ত মোস্তফার সহযোগী হিসেবেও তার নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর এলাকায় অভিযান চালায় পুলিশ।…

Read More

বড়ঞায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন পুলিশ সুপার, কৃষিজমি নিয়ে চিন্তায় চাষিরা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কুয়ে নদীর জলস্তর বাড়তে থাকায় মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ হেক্টর বা তারও বেশি কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র খতিয়ে দেখতে…

Read More

ফ্রিজে বাসি-পচা খাবার, দুটি হোটেল বন্ধের নির্দেশ; মিষ্টির দোকানের লাইসেন্স বাতিল।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে নদিয়ার চাপড়ায় একাধিক হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে আচমকা অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে সামনে আসে একের পর এক অনিয়মের অভিযোগ। কোথাও ফ্রিজে মজুত ছিল বাসি-পচা খাবার, আবার একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার হয় মদের বোতল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, চাপড়া…

Read More