admin

৩৫ ফুটের কালী প্রতিমা, সঙ্গে ১৫ দিনের মেলা! আইহোর কালীপুজো ঘিরে এখন থেকেই উৎসাহ তুঙ্গে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– কাঠামো পুজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু আইহোতে ! এবার ৩৫ ফুটের বিশাল কালী প্রতিমা, সঙ্গে ১৫ দিনের মেলাঢাকের বাদ্যি আর পুজো-অর্চনায় কালীপুজোর শুভ সূচনা! মালদার আইহোয় এবারও তৈরি হচ্ছে প্রায় ৩৫ ফুটের বিশাল কালী প্রতিমা। সঙ্গে থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা এবং টানা ১৫ দিন ধরে মেলা। এখন থেকেই উৎসাহে মাতোয়ারা পুজো উদ্যোক্তা…

Read More

ফোয়াড়া মোড় থেকে রথবাড়ি, মালদায় ফুটপাত দখল ও যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শহরের যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করতে পথে নামল ইংলিশবাজার পৌরসভা ও জেলা পুলিশ প্রশাসন। সোমবার মালদা শহরের ফোয়াড়া মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। পায়ে হেঁটে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিদর্শন করেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ী। অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার, ইংলিশবাজার থানার…

Read More

গোয়ালতোড়ে বিজয়া সম্মেলনীতে পুলিশকর্মীদের সঙ্গে পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিনরাত এক করে কর্তব্যে অবিচল ছিলেন পুলিশকর্মীরা। নিজের পরিবারের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া কিংবা মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনের সুযোগ ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তাঁরা। এবার সেই সমস্ত পুলিশকর্মীর পাশে দাঁড়িয়ে তাঁদের সম্মান জানাল পশ্চিম মেদিনীপুর…

Read More

ইংরেজবাজারের নুনবহিতে পুলিশের অভিযান, ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার বিহারের সুমিত কুমার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :— মালদায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল বিহারের এক যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমিত কুমার। তাঁর বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ ইংরেজবাজারের নুনবহি এলাকা থেকে তাঁকে…

Read More

স্ট্রোক, নাকি অন্য কোনও কারণ? মালদায় সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

মালদা। নিজস্ব সংবাদদাতা : – বাড়ির দোতলার শোবার ঘরে বিছানার উপর উদ্ধার সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ। তাঁকে কি খুন করা হয়েছে, নাকি স্ট্রোকের কারণে মৃত্যু? এই প্রশ্ন ঘিরে রহস্য দানা বেঁধেছে ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন…

Read More

গঙ্গা ভাঙন রুখতে তৎপর রাজ্য প্রশাসন, মালদার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে মুখ্যসচিব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে মালদায় এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। প্রতিবছর গঙ্গার ভাঙনে মালদা জেলার মানিকচকের ভূতনি, রতুয়া, ইংলিশবাজার এবং কালিয়াচক-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। ভিটেমাটি হারিয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।দীর্ঘদিনের এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রবিবার মালদার ভূতনি-সহ ভাঙনকবলিত…

Read More

দশভুজা নয়, ১৮ হাতের মহালক্ষ্মী! গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে ব্যতিক্রমী পুজোর আয়োজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- দশভুজা মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি।এমনকি দেখেছেন মা লক্ষ্মীর ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী ছবি মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের এক গ্রামে গাঙ্গুরিয়া মিশনে । এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন…

Read More

দোকান বন্ধ করার সময় পিছন থেকে চাকু দিয়ে হামলা, মালদায় গুরুতর জখম গৃহবধূ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- থানা থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে ভর সন্ধ্যাবেলায় এক গৃহবধূকে চাকু মেরে খুনের চেষ্টা অভিযোগ গৃহবধূর শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ওই গৃহবধূ। ধারালো অস্ত্র হাতেই ধরে ফেলেন তার শ্বশুরকে। এরপর ওই গৃহবধূ চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় কিছু লোকজন। গৃহবধূ চিৎকারে ছুটে…

Read More

আমেরিকা থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরতেই চমক, প্রিয়জনদের সঙ্গে জন্মদিনে মাতলেন কুমার শানু।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: প্রিয়জনদের ভালোবাসা, বন্ধুদের আড্ডা আর সুরের মূর্ছনায় একেবারে অন্যরকমভাবে পালিত হল মেলোডি কিং কুমার শানুর জন্মদিন। দেশে-বিদেশে সঙ্গীতানুষ্ঠানের আয়োজক এবং কুমার শানুর বিজনেস ম্যানেজার দিলীপ দের উদ্যোগে কলকাতার সনেট হোটেলে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের। সবথেকে বড় চমক, গোটা আয়োজনের কথা আগে থেকে বিন্দুমাত্র জানতে পারেননি স্বয়ং কুমার শানু। আমেরিকা থেকে…

Read More

রবিবার গভীর রাতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আগুন, অল্পের জন্য রক্ষা কোনও হতাহতের ঘটনা থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। রবিবার গভীর রাতে, আনুমানিক বারোটা নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে ততক্ষণে আগুনের জেরে ব্যাপক…

Read More