admin

ফালাকাটার বিভিন্ন খাবারের দোকানে অভিযান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা শহরে বিভিন্ন দোকান, রোস্টারা, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করে দেখে একটি প্রশাসনিক দল। এদিন বেশিরভাগ জায়গাতেই প্রশাসনিক দলের সদস্যদের নজরে আসে নোংরা পরিবেশে খাবার তৈরী করে তা বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিন আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, একদিনের অভিযানেই এই নজরদারি শেষ হচ্ছে না। বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে।

Read More

সুজিত মণ্ডল খুন ও দেহ টুকরো করে লোপাটের মামলায় অভিযুক্ত সামাউন শেখের মৃত্যু পুলিশের গুলিতে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গাইঘাটার পরে শমসেরগঞ্জ। এক দিনে জোড়া ‘এনকাউন্টার‍’। সুজিত মন্ডলের খুনের ঘটনায় ধৃত সামাউন শেখকে এনকাউন্টার করে নিকেশ করল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়ার সময় পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর সময় পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই সামাউনের মৃত্যু হয়েছে। ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন সুজিত মন্ডল। তিনি এলাকার বিজেপি কর্মী হিসেবে…

Read More

ঘটনার পুনর্নির্মাণে গিয়ে গুলির লড়াই, গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্তের।

গাইঘাটা, নিজস্ব সংবাদদাতা :- নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতারের চার ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। এবার ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রহ্লাদের। এমনটাই খবর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ গাইঘাটা থানার পুলিশ তদন্তকারী আধিকারিককে সঙ্গে নিয়ে মূল অভিযুক্ত প্রহ্লাদকে ঘটনাস্থলে নিয়ে যায় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেই সময়…

Read More

দুর্যোগের আগেই ধান ঘরে তোলার তাড়া, গড়বেতা ও গোয়ালতোড়ে মাঠে ব্যস্ত কৃষকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ফসল বাঁচাতে মাঠে নেমে পড়েছেন চাষিরা। ধান নষ্ট হওয়ার ভয়ে আগেভাগেই ফসল কাটার হিড়িক পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, গোয়ালতোড়-সহ বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই পাকা ধান ঘরে তোলার মরিয়া চেষ্টা কৃষকদের।অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-কে ঘিরে উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায়…

Read More

কাঁসাই নদীতে জলস্তর বৃদ্ধি, জলের তোড়ে ভাঙল একাধিক বাঁশের সাঁকো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে কাঁসাই নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জলস্তর বৃদ্ধির জেরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, কঙ্কাবতী-সহ বেশ কয়েকটি এলাকায় ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো। ফলে নদী পারাপারে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে নৌকায় করেই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,…

Read More

নৈতিক শিক্ষা ও জীবনে পরিশ্রমের মর্যাদা।

মানুষের জীবনে সাফল্য অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হল পরিশ্রম। পৃথিবীতে এমন কোনও উন্নতি নেই, যার পেছনে শ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার অবদান নেই। কৃষকের ফসল ফলানো, শ্রমিকের ঘাম ঝরানো, শিক্ষকের জ্ঞান বিতরণ, চিকিৎসকের সেবা প্রদান কিংবা বিজ্ঞানীর নতুন আবিষ্কার—প্রতিটি ক্ষেত্রেই পরিশ্রম মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যায়। পরিশ্রম ছাড়া ব্যক্তিগত উন্নতি যেমন কঠিন, তেমনই একটি সমাজের সামগ্রিক…

Read More

নৈতিক শিক্ষা ও জীবনে ক্ষমতার সঠিক ব্যবহারের গুরুত্ব।

ক্ষমতা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র, সমাজ কিংবা রাষ্ট্র—প্রতিটি ক্ষেত্রেই কোনও না কোনওভাবে ক্ষমতার উপস্থিতি রয়েছে। কারও হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, কেউ অন্যকে পরিচালনা করেন, কেউ দায়িত্ব পালন করেন, আবার কেউ নিজের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে অন্যের জীবনে প্রভাব বিস্তার করেন। ক্ষমতা মানুষের উন্নতি, সুরক্ষা ও কল্যাণের জন্য ব্যবহৃত হলে…

Read More

কিশোরগঞ্জে নদীভাঙনের আতঙ্ক, বিপদের মুখে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জেটি।

কিশোরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: গত সাত দিন ধরে নদীভাঙন শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে কিশোরগঞ্জ এলাকায়। নদীর পাড়ে থাকা কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ জেটি বর্তমানে ভাঙনের আশঙ্কার মুখে। জেটির সংলগ্ন অংশে নদীভাঙন শুরু হওয়ায় যেকোনও সময় সেটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভাঙন রোধে কার্যকর…

Read More

প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিজয়া সম্মেলনী, উপস্থিত শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে তাঁর ই বাস ভবনে আয়োজিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। তার আহবানে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আজ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি প্রত্যেককে কৃতজ্ঞতা জানান। এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। করান মিষ্টি মুখ।আজকের এই বিজয়া সম্মেলনের মঞ্চ…

Read More

লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদায়, প্রাণ গেল দুই যুবকের, গুরুতর আহত আরও এক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নালাগোলা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক ও মুরগী বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে মৃ/ত ২, আহত ১।লক্ষ্মীপুজোর মধ্যরাতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুল সংলগ্ন রাজ্য সড়কের মোড়ে বাইক ও পোল্ট্রি মুরগী বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃ/ত্যু হল দুই যুবকের। গুরুতর আহত আরও এক যুবককে মালদা মেডিকেল কলেজ…

Read More