বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানের আগে সুভাষিনী ময়দানে বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – আগামীকাল হাসিমারা সুভাষিনি ময়দানে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বনদফতরের থেকে আয়োজিত বিশ্ব গণ্ডার দিবস অনুষ্ঠানে তিনি আসবেন তার পূর্বে আজ সুভাষিনি ময়দান শুদ্ধিকরণ করল বিজেপি নেতৃত্বরা। রীতিমতো পুরোহিতকে দিয়ে পুজো করে গঙ্গা জল ছিটিয়ে সুভাষিনি ময়দান শুদ্ধিকরণ করা হয়।

এই বিষয়ে বিজেপি জেলা সম্পাদক অলক মিত্র জানান এই সুভাষিনি ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনেক সভা করেছে এই ময়দান অপবিত্র করে দিয়েছে তাই আমরা পূজা করে গঙ্গা জল ছিটিয়ে ময়দান শুদ্ধিকরণ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *