ওড়িশা থেকে কলকাতা যাওয়ার পথে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, আটক ৪।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কলকাতাগামী বাস থেকে উদ্ধার হল ২৩ কিলো গাঁজা। জানা গেছে উড়িষ্যার দিক থেকে আসা কলকাতাগামী যাত্রীবাহি বাসের মধ্যে ছিল এই গাঁজা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাট শরৎ সেতুর সামনে বাসটিকে আটকায়। এরপর বাসের ভেতর থেকে চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে ২৩ কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ।ধৃত চারজনের মধ্যে তিনজন মহিলা বলে জানা গেছে। তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ।

