বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার সূচনা, ৩৫ মহিলার হাতে তুলে দেওয়া হল আবেদনপত্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ফালাকাটা বিডিও অফিসে পশ্চিমবঙ্গ সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’-র প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করা হলো।এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পকে ঘিরে এদিন উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত মহিলাদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ফালাকাটা বিডিও আদৃতা সমাদ্দার। তাঁরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে মহিলাদের সচেতন করেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। এদিন প্রায় ৩৫ জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি কীভাবে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন কোন নথি প্রয়োজন এবং আবেদন জমা দেওয়ার নিয়ম কী সেসব বিষয়েও বিস্তারিতভাবে বোঝানো হয় প্রশাসনের তরফে। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *