রেসিপি : রসগোল্লা।
উপকরণ:-
দুধ – ১ লিটার
লেবুর রস
চিনি – ২ কাপ
জল – ৪ কাপ
প্রণালী:- দুধ ফুটিয়ে লেবুর রস দিয়ে ছানা কাটান। ছানা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে মসৃণ করে মেখে ছোট বল তৈরি করুন। অন্যদিকে চিনি ও জল ফুটিয়ে সিরা বানান। সিরায় ছানার বল দিয়ে ঢেকে ১৫ মিনিট রান্না করুন। ফুলে উঠলে ঠান্ডা করে পরিবেশন করুন।

