ফুঁসছে তিস্তা, জলের তলায় জাতীয় সড়ক, বন্ধ যান চলাচল।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় সড়ক না নদী, একঝলক দেখে বোঝা মুশকিল। সিকিম পাহাড়ে এক রাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা। বেড়েছে জলস্তর। পরিণতিতে নদী এবং ১০ নম্বর জাতীয় সড়ক মিলেমিশে একাকার। কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চাইতে বেশি জল বইছে জাতীয় সড়ক দিয়ে। যার জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে এদিনও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এই সড়কে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে, তা অনিশ্চিত।
দুর্যোগের জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। শিলিগুড়ি-সিকিম এবং কালিম্পং-শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু রয়েছে লাভা-আলগাড়া-গরুবাথান রুটে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। পূর্বাভাস মেনে এদিন ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *