আলমারি অক্ষত, উধাও ২৪ লক্ষ নগদ ও সোনার গয়না—পরিচিতের যোগের সন্দেহ পরিবারের।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সমস্ত বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান।জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর…

