জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতে বড়সড় পরিবর্তন, ইস্তফা দিলেন প্রধান-উপপ্রধান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-বৃহস্পতিবার পদত্যাগ করলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন শুরু হয়েছে। ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী এবং উপ প্রধান মিনুরানী রায় (বর্মন) দুজনেই আজ তাঁদের পদত্যাগ পত্র জমা দেন। বৃহস্পতিবার তাঁরা দুজনে সরাসরি…

Read More

বামনগোলায় তৃণমূল নেতা তথা প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান।

মালদা, নিজস্বসংবাদদাতা:- মালদার হবিবপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী এবং আরটিএ সদস্য অমল কিস্কুকে ঘিরে উত্তেজনা ছড়াল বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে।জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার…

Read More

মানবিকতার নজির, অসুস্থ যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী নিজে।

মালদা, নিজস্বসংবাদদাতা:— মানবিকতার পরিচয় দিলেন মালদার হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক যুবককে দেখতে পেয়ে উদ্ধার করে নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে গেলেন হাসপাতালে। তাকে হাসপাতালে ভরতি করে তার সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেন মন্ত্রী নিজে। বুধবার রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং জলসেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল…

Read More

ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, স্কুলেই শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের এরেটি নেতাজি প্রাথমিক বিদ্যালয়। জানাযায় এই বিদ্যালয়ের সহশিক্ষক স্বপন কান্ডার বেশ কয়েকদিন ধরে স্কুলছাত্রীদের স্কুল ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছাত্রীদের শরীরের বিভিন্ন অশ্লীল জায়গায় হাত দেয় এমনকি ছাত্রীদের ভয় দেখায় তাদের অভিভাবকের না জানাই, ঘটনাটি জানাজানি হতেই আজ দাসপুরের এরেটি…

Read More

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শিব মন্দিরে বিশেষ প্রার্থনা।

মালদা, বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা :- কেন্দ্রে Narendra Modi নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে মালদার বৈষ্ণবনগরে অনুষ্ঠিত হল বিশেষ পুজো। বুধবার বৈষ্ণবনগর শিব মন্দিরে পুজো দেন বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি বিধায়ক Raju Karmakar।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। মন্দিরে পূজা-অর্চনার পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনায় প্রার্থনাও…

Read More

৫১২তম রামকেলি মেলার প্রস্তুতিতে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- জেলার ঐতিহাসিক গৌড়ের রামকেলী মেলা। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে মেলা। চলবে ১৭ জুন পর্যন্ত। ১৪ জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মেলার। প্রাচীন রীতি মেনে ১৪ জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলবে মালদার এই প্রাচীন মেলা। রামকেলি মেলার প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক…

Read More

যাত্রী বিভ্রান্তি রুখতে বাস থেকে মুছে ফেলা হল ভুয়ো সরকারি লোগো ও স্টিকার।

মালদা, নিজস্বসংবাদদাতা:– সরকারি বাসের ছদ্মবেশে বেসরকারি বাস! আরটিওর অভিযানে মুছে ফেলা হল বিভ্রান্তিকর লোগো-স্টিকারমহিলাদের বিনামূল্যে বাসযাত্রা চালুর পর থেকেই সরকারি ও বেসরকারি বাসের মধ্যে পার্থক্য নিয়ে যাত্রীদের বিভ্রান্তির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই রবিবার মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে বিশেষ অভিযান চালাল জেলা পরিবহন দপ্তর।অভিযানে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি পরিবহণ সংস্থার আদলে ব্যবহৃত…

Read More

দেশ-বিদেশে মালদার আমের বাজার সম্প্রসারণে তৎপর জেলা প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার বিখ্যাত আমের দেশ-বিদেশে বাজার সম্প্রসারণ এবং অনলাইনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে আমের বিপণন, রপ্তানি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা,…

Read More

তালা বন্ধ বাড়ির সামনে বিক্ষোভ, কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।

মালদা, নিজস্বসংবাদদাতা:– তৃণমূল কাউন্সিলরের তালা বন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলরের ছবি ঝুলিয়ে সেই ছবিতে ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে শহর জুরে মিছিল করে সুবিচারের দাবীতে দ্বারস্থ হলেন পুলিশের। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবং অভিযোগকে কেন্দ্র করে কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার ইংরেজবাজার পৌরসভার…

Read More

বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে তাণ্ডব, হরিশ্চন্দ্রপুরে পুলিশের জালে দুজন।

মালদা, নিজস্বসংবাদদাতা:— বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মদের ঠেকে দাপাদাপি, তোলাবাজি থেকে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় দেখাতে চলল গুলি, গ্রেপ্তার দুই দুষ্কৃতী।মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী ভালুকা অঞ্চলের ঘটনা। ধৃতদের নাম আশিকুল রহমান (বাড়ি মশালদহ বাজার এলাকায়), শ্রীরাম যাদব (বাড়ি বিহারে)। জানা গেছে শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে এসে বন্ধু…

Read More