রেলগেট বন্ধ মানেই জ্যাম—চন্দ্রকোনারোডবাসীর ক্ষোভ চরমে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েক ঘন্টা যানজটের ফলে কার্যত নাজেহাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরবাসী। শনিবার সকাল থেকে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত কার্যত যানজটের সৃষ্টি হয় চন্দ্রকোনারোড শহরের ৬০ নম্বর জাতীয় সড়ক।এইদিন যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয় কর্মরত ট্রাফিক পুলিশকে। স্থানীয় মানুষজন জানিয়েছেন মাঝেমধ্যেই চন্দ্রকোনারোড থেকে ঘাটাল গামী রাস্তায় রেলগেট থাকার কারণে মাঝেমধ্যেই এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। তাই স্থানীয় মানুষজন দাবি করছেন আন্ডারপাস অথবা সাবওয়ের। এর ফলে অনেকটাই যানজট থেকে রেহাই পাবে শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *