Haldia-তে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন, শ্রমিক অধিকার রক্ষার দাবিতে জোর।

হলদিয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রমিকদের অধিকার ও সম্মান রক্ষার দাবিতে এই দিনের সূচনা।১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে এটি পালিত হয়।এই দিনে শ্রমিকদের অবদানকে সম্মান জানানো হয়। আজ হলদিয়া শিল্পনগরে কেঁচেরা ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের সভাপতি ডঃ রফিকুল হাসান মহোদয় সহ অন্যান্য নেতৃত্ব সর্বোপরি সকল শ্রমিক বন্ধুরা উপস্থিত ছিলেন। নিরাপদ কর্মপরিবেশের দাবিকে গুরুত্ব দেওয়া হয়।

Read More

ভোট পরবর্তী আইনশৃঙ্খলায় নজর প্রশাসনের, Falakata-সহ একাধিক এলাকায় কেন্দ্র-রাজ্য বাহিনীর টহল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ার জেলায়।সূত্রের খবর, সামগ্রিকভাবে নির্বিঘ্নেই মিটেছে ভোট পর্ব। তবে ভোট পরবর্তী পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর প্রশাসন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ…

Read More