আন্দুল-মৌরির মাঝে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব শাখার আন্দুল-মৌরি স্টেশনের মাঝামাঝি একটি ওভারব্রিজের উপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ৭টা নাগাদ ওই যুবক ট্রেনে করে যাচ্ছিলেন। সেই সময় তাঁর মোবাইল ফোন পড়ে গেলে সেটি কুড়ানোর চেষ্টা করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এতে তাঁর হাত গুরুতরভাবে জখম হয় এবং মাথাতেও আঘাত লাগে।

আহত অবস্থায় তিনি জানান, তাঁর বাড়ি মালদায় এবং কাজের সূত্রে যাতায়াত করছিলেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এক স্থানীয় ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পেয়ে নাজিরগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *