কুনাল ঘোষের সমর্থনে কলকাতায় কেজরিওয়াল, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার কলকাতার ৩৬নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতার বরফকল মোড়ে আয়োজিত সভা থেকে বিজেপির বিরুদ্ধে ভোট দেবার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিনাদোষে তার জেলে যাবার ঘটনার দুঃখ প্রকাশ করেন। এদিন তিনি জানান বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের তিন হাজার টাকা দেবার যে প্রতিশ্রুতি দিয়েছেন ওটা মিথ্যে প্রতিশ্রুতি। তৃণমূলের প্রচারে এসে তৃণমূল কর্মী সহ বিজেপি কর্মীদের তৃণমূলে ভোট দেবার কথা বলেন। বাংলার এই নির্বাচনকে ‘ভারতীয় গণতন্ত্রের অন্যতম কঠিন লড়াই’ বলে উল্লেখ করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পুরপিতা সচিন সিং, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, প্রার্থী কুনাল ঘোষ সহ একাধিক কর্মী ও সমর্থকবৃন্দ।

