পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোডের ডুকিতে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম সঞ্জয় দাস। বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর,বাড়ি সাতবাঁকুড়া এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার ডুকি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ডাম্পার ও মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় বাইকে থাকা সঞ্জয় দাস। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

