হোলির ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুই পুলিশ কর্মীর মৃত্যু চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হোলির ডিউটি করতে যাওয়ার পথে মর্মান্তিকভাবে পুলিশ গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশ কর্মী,আহত তিন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুইজন পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *