দোলের আবিরে রঙিন গড়বেতা, পথচলতি মানুষকে শুভেচ্ছা মহিলা তৃণমূলের।
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দোলযাত্রাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে পথ চলতি সাধারণ মানুষকে আবির মাখিয়ে দোলযাত্রা পালন করল ব্লক মহিলা তৃণমূল। এই দিন পথ চলতি সাধারণ মানুষকে আবির দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় শুকুল সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা।

