সংস্কৃতি অনুষ্ঠান ও মিষ্টি বিতরণে রঙিন চন্দ্রকোনারোড।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দোল উৎসব উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গোবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে ব্লক মহিলা তৃণমূল ও চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায় সমিতির উদ্যোগে দোল উৎসব পালন করা হয় সারম্বরে। এই দিন BDO অফিস সংলগ্ন একটি বেসরকারি আবাসনে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোল উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর, মহিলা নেত্রী প্রতিমা মুখার্জি সহ অন্যান্য মহিলা তৃণমূলের কর্মী সমর্থকেরা। এইদিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দোল উৎসব পালন করা হয়। পাশাপাশি চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের সমস্ত ব্যবসায়ীদের মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দোল উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ চৌধুরী সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।

