ঋণ নিয়ে চাষ, রাতের অন্ধকারে বিষে নষ্ট পাঁচ বিঘা মাখনা চারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন কৃষক। রাতের অন্ধকারে বিষ দিয়ে পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের গাংনদীয়া গ্রামে। কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাস খানেক আগে গাংনদীয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাখনা চারা রোপণ করেন।…

Read More

খন্ডবহালে উমেশ গণপত-এর হাতে উদ্বোধন, গোরুহাটি ময়দানে উৎসবের আমেজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মেলার শুভ সূচনা হল। জটেশ্বর গোরুহাটি ময়দানে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার খন্ডবহালে উমেশ গণপত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ অন্যান্য বিশিষ্ট…

Read More

একসঙ্গে ‘যুব সাথী’, লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু-র আবেদন গ্রহণে উৎসাহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র ক্যাম্প শুরু হতেই ফালাকাটায় যুবক-যুবতীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। মঙ্গলবার ফালাকাটা পুরসভায় আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বহু আবেদনকারী। শুধু ‘যুব সাথী’ প্রকল্পই নয়, একই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে একসঙ্গে…

Read More

গোবিন্দপুর হাউজিংয়ে নবনির্মিত সিদ্ধেশ্বরী বড়মার মন্দির-এর শুভ উদ্বোধন।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- গোবিন্দপুর হাউজিং এলাকায় নবনির্মিত সিদ্ধেশ্বরী বড়মার মন্দির-এর শুভ উদ্বোধন এক ধর্মীয় ও গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে। উদ্বোধন করেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার। উপস্থিত ছিলেন পৌরমাতা মৌসুমী দাস, সমাজসেবী রতন দে সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য…

Read More

সমুদ্রগড় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ মহা শিবরাত্রি আর সেই উপলক্ষে শিবের পূজোয় দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে এসে ট্রেনে ধাক্কা। মৃত্যু হল এক যুবকের, মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি ঘটেছে এদিন রবিবার সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ফুল বিক্রির সাথে যুক্ত ছিল ওই যুবক। ফুল তোলার পর বিভিন্ন বাজারে ফুল…

Read More

৯ নম্বর ওয়ার্ডে জাঁকজমকপূর্ণ ‘খেলা হবে’ কর্মসূচি, শিশুদের উচ্ছ্বাস।

বরাহনগর, নিজস্ব সংবাদদাতা:- ৯নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল খেলা হবে কর্মসূচি। পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে খেলা হবে কর্মসূচির সূচনা হয়। বরাহনগরের বারুইপাড়া তরুণ দল বড়পুকুর মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এদিন নিজের হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া…

Read More

গোলাম রব্বানী ও মিনাজুল আরফিন আজাদ-র উপস্থিতিতে যোগদান সভা।

চাকুলিয়া-উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙ্গন, কংগ্রেস নেতা সেতাবু্দ্দিন (ওরফে মুন্না) সহ কয়েক শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।‌ যোগদানকারীদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ও চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। এর আগে চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন, লোকসভা নির্বাচনের আগে অভিমান…

Read More

সাংবাদিক বৈঠকে ছয় বিধানসভা জুড়ে অভিযোগের ঝড় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় এলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ।সোমবার বিকেল চারটায় মালদায় বিজেপির পার্টি অফিসে এসে, ছয়টি বিধানসভার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন, সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। তারমধ্যে মুর্তাবাদ এবং মালদার বিভিন্ন নেতাদের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। এবং গঙ্গা ভাঙ্গন নিয়েও তিনি জানান এখন জল কম আছে এই সময় কেন্দ্রীয় সরকারের সাথে…

Read More

আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, ব্লক দপ্তরেই বিষপান গৃহবধূর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম।ঘর পাননি অভাবী গৃহবধূ।ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাঁধা তৃণমূল নেতাদের।গৃহবধুর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।…

Read More

ইতিহাসের প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনী শ্রী শ্রী বিকট কালীমাতা গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন।

‎দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ‎দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার–এর গবেষণাধর্মী ঐতিহাসিক গ্রন্থ “ইতিহাসের প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনী শ্রী শ্রী বিকট কালীমাতা” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিকট কালী মাতার মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরুর মুহূর্তে সম্প্রতি প্রয়াত মন্দিরের প্রধান পুরোহিত গৌতম ভট্টাচার্য–এর…

Read More