স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা, থেমে গেল লক্ষীকান্তপুর লোকাল।
বারুইপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে বারুইপুরে চাঞ্চল্যকর ঘটনা। প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে এক বিবাহিতা গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন রেললাইনে বসে। বৈষ্ণবপাড়া ২ নম্বর রেলগেটের কাছে ডাউন লাইনে বসে পড়েন তিনি। ঠিক তখনই ডাউন লক্ষীকান্তপুর লোকাল এসে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা। কেউ লাল গামছা নেড়ে,…

