চাকরী গেছে ২৫ জনের, বিদ্যালয়ের পঠন-পাঠন কিভাবে হবে ? এই প্রশ্ন নিয়ে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক!
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- এ যেন শিক্ষা ব্যবস্থায় দুর্ভিক্ষ, হাহা কার ২০১৬ সালের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, দীর্ঘ সাত বছর ধরে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাঠ দান করলেন এত দিন সরকারের বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে, গতকালের পর তা যেন আজ বেদনার ইতিহাস হয়েগেল।
ছাত্র সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের সর্ব বৃহৎ স্কুল মুর্শিদাবাদ জেলার ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়,৯৫১৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪০১৩ জন ছাত্র ছাত্রী সংখ্যা ৫৫০১ জন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ে এই বিদ্যালয় থেকে চাকরী গেছে ২৫ জনের। তার মধ্যে ২৪ জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা এবং ১ জন অশিক্ষক কর্মী।
বিদ্যালয়ের পঠন-পাঠন কিভাবে হবে ? এই প্রশ্ন নিয়ে কি বললেন ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কি বললেন।

