দীর্ঘদিন বন্ধ ছাত্রাবাস, ক্ষোভে ফুঁসছেন আদিবাসী পড়ুয়ারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহ কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আদিবাসী ছাত্রাবাস চালুর দাবিতে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা। দুপুরে কলেজ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, আদিবাসী পড়ুয়াদের জন্য নির্মিত ছাত্রাবাসটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আসা আদিবাসী ছাত্রদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত সংস্কার করে ছাত্রাবাসটি চালু করার দাবি জানান তারা। এদিন কলেজে উপস্থিত থেকে ছাত্ররা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *