নবদ্বীপ সাধারণ গ্রন্থগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ।
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৮ই জুলাই ২০২৫ ভারতের ক্রিকেট জগতের অন্যতম ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ৫৩ তম শুভ আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে ৬ই জুলাই ২৫ রবিবার নবদ্বীপ শচীন সৌরভ ফ্যান ক্লাবের উদ্যোগ্যে নবদ্বীপ সাধারণ গ্রন্থগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ, এবং সকল রক্তদাতাদের কিংবদন্তি ক্রিকেটারের সাক্ষর করা একটি করে স্মারক উপহার দেওয়া হয় এছাড়া বিশিষ্ট গুনিজল দের সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই রকদান শিবিরে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্ত দাতাদের থেকে রক্ত সংগ্রহ করে সহযোগিতার করেন নবদ্বীপ স্টেট্ জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এদিনের এই শিবিরের। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও নবদ্বীপ সারস্বত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার সাহা, বিশিষ্ট সংস্কৃতিক কর্মী অপূর্ব পোদ্দার, বিশিষ্ট সমাজসেবী হিমাংশু সাহা এছাড়াও নবদ্বীপ শচীন সৌরভ ফ্যান ক্লাবের সকল সদস্য বৃন্দ, বিভিন্ন বয়সের রক্তদাতা ও বহু বিশিষ্ট গুনিজন। এদিনের অনুষ্ঠাবের শুরতে উপস্থিত অতিথিদের ক্লাবের ছোট সদস্যরা বরণ করে নেয় পুষ্পস্তবক দিয়ে। এরপর বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি দীর্ঘায়ু কামনা করে বলেন নবদ্বীপের শচীন সৌরভ ফ্যান ক্লাব মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান এবং পরিবেশ কে দূষণ মুক্ত রাখতে গাছের চারা বিতরণ করার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন। এদিনের রক্তদান শিবিরে নবদ্বীপের এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি ৫৮ বছর বয়সে এপর্যন্ত ১০১ বার রক্ত দান করেছেন, যার ফলে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে পুরস্কৃত হয়েছেন।

