প্রথমবার সার্বজনীন দুর্গাপুজো বরাকুড়ায়, গ্রামবাসীদের উদ্যোগে হল খুঁটি পুজো।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বরাকুড়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সার্বজনীন দুর্গোৎসব। বুধবার পুজো অর্চনার মধ্য দিয়ে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পুজো।জানা গিয়েছে, বরাকুড়া গ্রামে এই প্রথম সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। প্রথম বর্ষেই পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক তিন লক্ষ টাকা। পুজোর কয়েকদিন ধরে…

