প্রশাসনিক বৈঠকের কারণে গড়বেতার সেবা প্রকল্প অভিযানে থাকছেন না শুভেন্দু অধিকারী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৭শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে বিজেপির সেবা প্রকল্প অভিযানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে বিজেপি দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক থাকায় ওই কর্মসূচিতে যোগ দিতে পারছেন না তিনি। গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে এই সেবা প্রকল্প…

Read More

অবৈধ পার্কিং ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, ধুলিয়ান গঙ্গা স্টেশনে রেল পুলিশের বড় অভিযান।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা রেলস্টেশনে দীর্ঘদিন ধরে রেলের জায়গায় অবৈধ পার্কিং, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা এবং মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের বিরুদ্ধেই এবার বড়সড় অভিযান চালাল রেল পুলিশ। রেল পুলিশের ইন্সপেক্টর প্রেম সিং মীনার নেতৃত্বে ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন চত্বর ও সংলগ্ন রেলের জায়গায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় রেলের…

Read More

গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বিপত্তি! ধসে পড়া রাস্তায় বাইক-সহ খাদে যুবক।

পাণ্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা :-গুগল ম্যাপের সহযোগিতা নিয়ে গন্তব্যে পৌঁছাতে গিয়ে মোটর বাইক নিয়ে ধসে যাওয়া রাস্তার গভীরে পড়লো ব্যাক্তি । শুক্রবার রাতে ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই শনিবার ব্যক্তিকে মোটরবাইক সহ উদ্ধার করল পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ। ব্যাক্তির নাম প্রসুন ব্যানার্জি , দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত ১১ মাইল এলাকার ডাঙ্গাল পাড়ার বাসিন্দা বলে জানা যায়।…

Read More

বিশ্ব বধিরতা সপ্তাহে শ্রবণশক্তি রক্ষায় সচেতনতার বার্তা AOI-এর, গুরুত্ব প্রাথমিক শনাক্তকরণে।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: প্রতি বছর ২১ থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্ব বধিরতা সপ্তাহ হিসেবে পালিত হয়। সপ্তাহের শেষ রবিবার পালন করা হয় বিশ্ব বধিরতা দিবস। এই উপলক্ষে অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়া (AOI), কলকাতা শাখা-র পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে শ্রবণশক্তি হ্রাস শনাক্তকরণ, প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রবণশক্তি মানুষের যোগাযোগ, শিক্ষা,…

Read More

বই, নিজের তৈরি নোটস আর ইউটিউবের ক্লাসেই বাজিমাত, UGC-NET আরবিতে প্রথম আব্দুল হামিদ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- অভাবের সংসার, নেই দামি কোচিং—ভরসা ছিল কয়েকটি বই, নিজের হাতে তৈরি নোটস আর ইউটিউবের ফ্রি ক্লাস! আর সেই প্রস্তুতিতেই ইউজিসি-নেট পরীক্ষায় আরবি বিষয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করলেন আব্দুল হামিদ।নলহাটি থানার কুখুড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল হামিদ। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করেই এগিয়ে চলেছেন তিনি।…

Read More

কচুরিপানার জটে আটকে মৃত গবাদি পশু, নসরতপুর ফেরিঘাট পরিষ্কারে কড়া হুঁশিয়ারি প্রাণকৃষ্ণ তপাদারের।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা: গঙ্গার কচুরিপানার সঙ্গে ভেসে আসা মৃত গবাদি পশুর দেহ আটকে পড়ায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ নসরতপুর ফেরিঘাট এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে নদী পারাপারে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ, প্রায় এক মাস ধরে এমন পরিস্থিতি চললেও পুলিশ-প্রশাসন-সহ বিভিন্ন মহলে জানিয়েও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, নসরতপুর ফেরিঘাটের…

Read More

শুভঙ্কর সরকারের হাত ধরে মেটিয়াব্রুজে কংগ্রেসে তৃণমূল কর্মীদের যোগদান।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মেটিয়াব্রুজ এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি এমডি মোক্তারের নেতৃত্বে প্রায় ১,০০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে তাঁদের আনুষ্ঠানিকভাবে…

Read More

ভিড়ের ট্রেনে উঠতে গিয়ে বালিতে বিপত্তি, প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে পুণ্যার্থীর মৃত্যু।

বালি-হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে হাসিমুখে বাড়ি ফেরা আর হল না। বালি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু’জন। মৃত ব্যক্তির নাম সুধাংশু কুমার। আহতরা হলেন নরেশ চন্দ্র গড়াই এবং সুকুমার রাম। তাঁরা সকলেই পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকার…

Read More

পুজোর ছুটিতে বাড়ি খালি রেখে ঘুরতে গেলে সাবধান! সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার পরামর্শ শিলিগুড়ি পুলিশের।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপূজার ছুটিতে বাড়িতে তালা লাগিয়ে বেড়াতে যাওয়া এখন অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। তবে বাইরে বেড়াতে গিয়ে বাড়ি খালি থাকার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করল শিলিগুড়ি পুলিশ। পুলিশের আশঙ্কা, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টের মাধ্যমে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার বিষয়টি জানতে পারে। ফলে চুরির ঝুঁকি বাড়তে পারে।…

Read More

কলকাতায় CII-এর ‘এডুকেটরস কনক্লেভ’-এর দ্বিতীয় সংস্করণ, অংশ নিলেন শিক্ষা ও শিল্পক্ষেত্রের বিশিষ্টরা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘এডুকেটরস কনক্লেভ’-এর দ্বিতীয় সংস্করণ। শিক্ষা, শিল্প ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতা ও সংলগ্ন এলাকার বহু স্কুলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির সিইও শ্রী প্রদীপ আগরওয়াল, টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শ্রী মদন মোহঙ্কা,…

Read More