পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা, মহানন্দার ঘাটে দেব ও ঋষি তর্পণে সামিল মহিলারা।

পুরাতন মালদা, নিজস্ব সংবাদদাতা :- পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য প্রভাতে মহানন্দার ঘাটে পিতৃ তর্পণের চেনা ছবির পাশাপাশি নজর কাড়ল মহিলাদের দেব তর্পণ ও ঋষি তর্পণ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে ভক্তিভরে এই তর্পণে সামিল হন বহু মহিলা।শাস্ত্রীয় রীতি মেনে পিতৃ তর্পণের পরিবর্তে তাঁরা দেব তর্পণ ও ঋষি তর্পণ করেন। পতঞ্জলি যোগ সমিতির সদস্য…

Read More

স্নেহার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবি, মোমবাতি হাতে পথে নামলেন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গৃহবধূ স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন তাঁর বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন স্নেহার বাবা-মাও। প্রিয়জনকে হারানোর শোকের আবহে একদিকে যেমন স্নেহার আত্মার শান্তি কামনা করা…

Read More

দুর্গোৎসবের আবহে মানবিক উদ্যোগ, শুকনাতোড় যুব সংঘের রক্তদান শিবিরে রক্ত দিলেন ৭৩ জন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আবহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করল শুকনাতোড় যুব সংঘ ক্লাব। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন শুকনাতোড় এলাকায় ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ। শিবিরে ২৩ জন…

Read More

চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে খড়গপুর পৌরসভার সামনে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- খড়গপুর পৌরসভায় চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার কাউন্সিলরদের মধ্যে চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে খড়গপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযোগ, নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ বিজেপির কর্মী-সমর্থকরা পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে…

Read More

দুর্গাপুজোর প্রস্তুতিতে আর্থিক সহায়তা, গড়বেতা থানা এলাকার ১২০টি কমিটি পেল অনুদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর প্রস্তুতিতে পুজো কমিটিগুলির পাশে রাজ্য সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকার ১২০টি পুজো কমিটির হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হল। গড়বেতা থানায় আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা…

Read More

শালবনির জমি কেলেঙ্কারি মামলায় প্রশাসনিক পদক্ষেপ, বিতর্কিত জমিতে সরকারি মালিকানার বোর্ড।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনির জমি কেলেঙ্কারি মামলায় এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সরকারি জমি বেআইনিভাবে রায়তি জমি হিসেবে নথিভুক্ত করে বিক্রির অভিযোগের তদন্তের মধ্যেই সংশ্লিষ্ট জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিল প্রশাসন। সোমবার বিতর্কিত জমিগুলির সামনে সরকারি বোর্ড লাগিয়ে সেগুলিকে পশ্চিমবঙ্গ সরকারের অধীন বলে ঘোষণা করা হয়। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে…

Read More

দুর্গাপুজোর প্রস্তুতিতে আর্থিক সহায়তা, ফালাকাটার ২৬১টি পুজো কমিটি পেল সরকারি অনুদান।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোর প্রস্তুতিতে রাজ্য সরকারের তরফে ফালাকাটার পুজো কমিটিগুলির হাতে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। সোমবার ফালাকাটা কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ২৬১টি দুর্গাপুজো কমিটিকে ওই অনুদানের চেক দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দীপক বর্মন-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সরকারি অনুদান হাতে পেয়ে পুজো কমিটির প্রতিনিধিরা খুশি।

Read More

পুজোর আগে শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ, মঙ্গলপুরে ৩০ খুদের জন্য বিশেষ ভোজের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- শরতের উৎসব মানেই নতুন জামা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। সেই আনন্দের ভাগ যাতে ছোটদের কাছেও পৌঁছয়, সেই ভাবনা থেকেই পুজোর আগে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাটের মঙ্গলপুরের বনেদি বাঙালি রেস্টুরেন্ট।সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকার সর্বশিক্ষা কেন্দ্রের ৩০ জন শিশুকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শুধু খাবার পরিবেশন…

Read More

বাংলার চেনা পুজোর আদলে বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাবের মণ্ডপ, থাকছে সাত দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সময়ের সঙ্গে বদলেছে পুজোর ভাষা। মণ্ডপে এসেছে নতুন ভাবনা। আলোয় বেড়েছে ঝলক। সেই বদলের মধ্যেও কোথাও রয়ে গিয়েছে পুরনো বাংলার পুজোর চেনা টান। প্রতিমার সাবেকি গড়ন আর মণ্ডপের পরিচিত সাজে ফিরে দেখার সেই ইচ্ছে পূরণের চেষ্টা করেছে বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব।ক্লাবের ৬৭তম বর্ষের দুর্গোৎসবের ভাবনা সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। পুরনো বাংলার পুজোর…

Read More

হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে ঐতিহাসিক অনুষ্ঠান, জৈন ও বৌদ্ধ ঐতিহ্যের স্মরণে বিশেষ উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ‎দক্ষিণ দিনাজপুরের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভারতের প্রাচীন অধ্যাত্মসাধনার যোগসূত্রকে তুলে ধরতে সোমবার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এক ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জৈনাচার্য পঞ্চম শ্রুতকেবলী ভদ্রবাহু এবং বৌদ্ধাচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের প্রতিমূর্তির আবরণ উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) প্রণব ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More