রামলালকে দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১৫ বছরের কিশোরের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে হাতি ‘রামলাল’-কে দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শালবনী থানার অন্তর্গত গোদাপিয়াশাল রেঞ্জের ঘাঘরাশোল এলাকায়। মৃত কিশোরের নাম শুভদীপ মাহাতো, বয়স ১৫ বছর। সে শালবনী ব্লকের চ্যাঙশোল এলাকার বাসিন্দা এবং শালবনী মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার…

Read More

চায়ের দোকানে হামলা, রাস্তায় ফেলে মারধর—মেদিনীপুরে বিজেপি কর্মীর মৃত্যু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হাতিহলকায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। শনিবার সকালে কদমতলা বাজার এলাকায় চা খেতে গিয়ে আক্রান্ত হন ৩২ বছরের সামশের বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভাগ্নে জাফরকে সঙ্গে নিয়ে চা খেতে এসেছিলেন সামশের। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বিজেপি কর্মীও। চায়ের…

Read More

৬০ বছরের পথচলা উদযাপন, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন বীরসিংপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের বীরসিংপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষকে…

Read More

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে তৃণমূল, কলকাতার ৩৯ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে কলকাতায় বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একাংশ। শুক্রবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের নেতৃত্বে এবং তৃণমূল যুবনেতা মহম্মদ মাজিদের উদ্যোগে এই বিক্ষোভ…

Read More

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চালু ‘বিদ্যাসাগর মিউজিয়াম’, সংরক্ষিত মহাপুরুষের ব্যবহৃত জুতোও।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে চালু হল ‘বিদ্যাসাগর মিউজিয়াম’। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের ঠিক আগে বিশ্ববিদ্যালয় চত্বরে এই মিউজিয়াম চালু হওয়ায় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দিন মিউজিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উদ্বোধনের পর মিউজিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। তিনটি রুম নিয়ে তৈরি…

Read More

ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য দপ্তর-পুলিশের যৌথ অভিযান, পশ্চিম মেদিনীপুরে বন্ধ ৩।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলির নথিপত্র ও পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অভিযান চালাল স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশ। শুক্রবার শালবনী, গড়বেতা, চন্দ্রকোনারোড এবং আমলাগোড়া এলাকায় একাধিক ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে পরিদর্শন ও তদন্ত চালানো হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের বৈধতা এবং পরিষেবা পরিচালনার বিষয়…

Read More

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রশাসনের হানা, খাবারের গুণগতমান থেকে শিশুদের পুষ্টি—সবই খতিয়ে দেখলেন আধিকারিকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো ও পরিষেবার মান সরেজমিনে খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার মেদিনীপুর সদর SDO মোঃ মারঘুব ইলমি এবং গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য-সহ প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে পরিদর্শন করেন।অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে তার গুণগতমান…

Read More

ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতিতে ১৫ লক্ষ টাকা! গ্রেফতার অজিত মাইতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি গ্রেফতার। তৃণমূলেরই এক দলীয় কর্মীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার সকালে মাদপুর স্টেশন সংলগ্ন নিজের বাড়ি থেকে অজিত মাইতিকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। অভিযোগকারী পিংলা ব্লকের ২ নম্বর জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ দাস।…

Read More

অতি ভারী বৃষ্টিতে বাড়ল শিলাবতীর জল, জলের তলায় হুমগড়-পাথরবেড়িয়া কজওয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের জেরে শিলাবতী নদীতে বাড়ল জলস্তর। আর নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের হুমগড়-পাথরবেড়িয়া রাস্তার কজওয়ের উপর দিয়ে বইছে জল। পরিস্থিতি এমনই যে, কজওয়ের উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে যান চলাচল। এর ফলে চরম সমস্যায় পড়েছেন…

Read More

CII-এর পূর্ব ভারতের সর্ববৃহৎ সেফটি সিম্পোজিয়াম ও এক্সিবিশনের ২০তম বর্ষ, বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে জমকালো আয়োজন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:– পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সেফটি সিম্পোজিয়াম ও এক্সিবিশনের ২০তম বর্ষে বিশেষ আয়োজন করল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)। কলকাতার বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিল্পক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও প্রশাসনিক মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CII পূর্বাঞ্চলীয় নিরাপত্তা উপকমিটির…

Read More