আইসিডিএসের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ, অজিত মাইতিকে ৪ দিনের পুলিশ হেফাজত।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে ফের একটি মামলা রুজু হয়েছে। এবার আইসিডিএস-এ চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। সেই মামলায় অজিত মাইতিকে মেদিনীপুর আদালতে পেশ করা হলে, আদালত তাঁকে চার…

