প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল DCRC টেন্ট, চাপে প্রশাসন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি, আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ময়দানে ভাঙল DCRC সেন্টারের টেন্ট। পরশু ভোট, কালই DCRC থেকে ভোটের সামগ্রী নেওয়ার কথা ভোটকর্মীদের। প্রচন্ড ঝড়ে ভেঙে পড়ল বুথের সামনের টেন্ট। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন আলিপুরদুয়ার শহর।

Read More

ডিসিআরসি সেন্টারে হয়রানির অভিযোগ, EDC না পেয়ে বিক্ষুব্ধ মহিলা কর্মীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সময়ে ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ মহিলা ভোট কর্মীদের। দুপুর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ মহিলা ভোট কর্মীদের। মালদহের ইংলিশ বাজার বিধানসভার ডিসিআরসি সেন্টারে হয়রানির ছবি। মূলত মহিলা ভোট কর্মীদের ভোটের সমস্ত সরঞ্জাম দিয়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত ইডিসি সার্টিফিকেট দিতে ঢিলেমি করছে…

Read More

২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার, মালদায় ধৃত বিজেপি প্রার্থীর ভাই বিপ্লব দাস, রাজনৈতিক তরজা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বরুই অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহভাজন এক যুবকের মোটরবাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা।ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে।…

Read More

মালদা কলেজ ও পলিটেকনিকে চরম ব্যস্ততা, চলছে ভোট সামগ্রী বিতরণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের দুটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে।

Read More

মিশন রোডে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত ১, গুরুতর আহত ১।

মালদা, নিজস্ব সংবাদদাতা :– পুরাতন মালদার মিশন রোড সংলগ্ন জাতীয় সড়কে বুধবার ভোরে ভয়াবহ পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল প্রায় ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি অজানা গাড়ি দ্রুতগতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে, অপর…

Read More

ধ্রুবজ্যোতি সাহার সমর্থনে খড়গ্রামে পথে নামলেন বাদশা মৈত্র।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা : খড়গ্রাম ৬৬ নম্বর বিধানসভা কেন্দ্রে (সিপিআইএম)-এর প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা-র সমর্থনে জোরদার রোড শো করলেন বাদশা মৈত্র। এই রোড শো-কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রোড শো-তে উপস্থিত ছিলেন কল্যাণপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের সিপিআইএম কর্মী-সমর্থকরা। বেলডাঙ্গা গ্রামসহ আশেপাশের একাধিক এলাকায় লাল ঝাণ্ডা হাতে নিয়ে কর্মীরা মিছিল…

Read More

মালদায় দলবদলের পাল্টা ছবি, বিজেপি সদস্যদের টানল তৃণমূল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–বামনগোলা ব্লকে এবার তৃণমূলে যোগদান বিজেপির দুই পঞ্চায়েত সদস্য।মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে মঙ্গলবার দুপুরে ভোট প্রচার চলে পাকুয়াহাট অঞ্চলের পাকুয়াহাট ডাকবাংলা থেকে র‍্যালি বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট সুকান্ত মোড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই র‍্যালির শেষে বামনগোলা ব্লকের মদলাবতী গ্রাম পঞ্চায়েতের বিজেপি দুই জন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কিস্কুর…

Read More

ফালাকাটায় ঢাকঢোলের তালে কংগ্রেসের শোভাযাত্রা, সমর্থন চাইলেন প্রার্থী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচারের শেষ দিনে ফালাকাটায় কংগ্রেসের মহা মিছিল, সমর্থন চাইলেন অক্ষয় কুমার বর্মন। মঙ্গলবার দুপুরে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার বর্মন-এর সমর্থনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।ফালাকাটার মিলরোড ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল ঢাকঢোলের তালে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশ নেন প্রার্থী নিজেও। শহরের…

Read More

ড্রিম গার্লকে দেখতে ভিড়, আলিপুরদুয়ারে প্রচারে হেমা মালিনী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ার বিধানসভার বিজেপি প্রার্থী পরিতোষ দাসের সমর্থনে মঙ্গলবার রোড শো করলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। বলিউড সুপারস্টার হেমা মালিনিকে দেখতে রাস্তার দু’পাশে দেখা যায় ভীর। ড্রিম গার্ল কে মুঠোফোনে বন্দী করলেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা প্রচুর অনুরাগীরা।

Read More

হুডখোলা গাড়িতে জটেশ্বর মাতালেন সায়নী ঘোষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- হুড খোলা গাড়িতে চেপে জটেশ্বরে রোড শো করলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত একটি বর্ণাঢ্য রোড শোতে শামিল তিনি। জটেশ্বর সুপার মার্কেট থেকে জটেশ্বর ট্র্যাফিক মোড় পর্যন্ত ওই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হুডখোলা জিপে প্রার্থীর সঙ্গে…

Read More