বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্পে রক্তক্ষয়ী ঘটনা, সহকর্মীর গুলিতে প্রাণ গেল দুই জওয়ানের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পের ভিতরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বৈষ্ণবনগরের ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পে। আহত জওয়ানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, মৃত দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭)।…

