কিন্তু সময় বদলেছে, টোটোর আগমনে শহর থেকে প্রায় হারিয়ে গিয়েছে সেই রিকশা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-এক সময় বালুরঘাট শহরের চেনা পরিবহণ ছিল তিনচাকার রিকশা। শহরের প্রতিটি মোড়, প্রতিটি রাস্তায় দেখা যেত গদি দেওয়া হুড-ওয়ালা রিকশা। রোগী পরিবহণ থেকে কলেজপড়ুয়া যুগলের যাত্রা, কিংবা সিনেমার প্রচারে—সবেতেই রিকশা ছিল ভরসাযোগ্য বাহন। কিন্তু সময় বদলেছে। টোটোর আগমনে শহর থেকে প্রায় হারিয়ে গিয়েছে সেই রিকশা। একসময় যেখানে প্রায় ৫০০টি রিকশা চলত, বর্তমানে সেই…

Read More

বংশীহারী ব্লকের গাঙুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা পুকুর এলাকায় আম কুড়াতে গিয়ে এক নাবালক মারধরের শিকার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বংশীহারী ব্লকের গাঙুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা পুকুর এলাকায় আম কুড়াতে গিয়ে এক নাবালক মারধরের শিকার হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, শুক্রবার বিকেলে ১৫ বছর বয়সি সহরব হোসেন নামের এক কিশোর তার কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় এক আমবাগানের পাশে খেলাধুলা করছিল। আচমকাই একটি আম পুকুরে পড়ে গেলে, ছেলেরা সেই…

Read More

ঋণ পাইয়ে দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণা।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- ঋণ পাইয়ে দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণা। বিধাননগর সিটি পুলিশের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে খবর জানানো হয়েছে। কীভাবে প্রতারণার জাল ছড়িয়েছিল সে, তাও জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতের নাম সৌমিক ভট্টাচার্য, কোন্নগরের বাসিন্দা। ঋণ দেওয়ার নাম করে লোকজনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে সেসব ব্যবহার করে দামি ফোন কিনত ধৃত যুবক। তারপর যারা ঋণ নিতেন,…

Read More

ভাগাড়ে পৌরসভার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা ও তার বাস্তবায়ন ঘিরে নানা দিক খতিয়ে দেখেন প্রতিনিধি দল।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভা উদ্যোগে শহরের ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সুডা (SUDA)-র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই দলে নেতৃত্ব দেন সুডা’র ডিরেক্টর। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ,…

Read More

দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চকভোবানি শ্মশান এলাকায় ১০টি ট্রাই-কালার LED লাইটের শুভ উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের উত্তর চকভোবানি শ্মশান এলাকায় অবশেষে আলোর আলো ছড়াল। দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এই এলাকায় ১০টি ট্রাই-কালার LED লাইটের শুভ উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দী এবং পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ স্থানীয়…

Read More

পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের আমন্ত্রণ, প্রলয় কুমার সূত্রধরকে সংবর্ধনা দিল দিশারী সংকল্প।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিশারী সংকল্পের পক্ষ থেকে পর্তুগালের লিসবনে পরিবেশ গবেষণা পত্র পাঠের আমন্ত্রণ পাওয়ায় পতিরামের বাসিন্দা প্রলয় কুমার সূত্রধরকে সংবর্ধনা দিল দিশারী সংকল্প।বিগত দুই দশক ধরে দিশারী সংকল্প পরিবেশের কাজ নিজেরা করার সঙ্গে সঙ্গেঅন্যান্য পরিবেশ সংগঠন তৈরি এবং সমষ্টিগত ও ব্যক্তিগত পরিবেশ চিন্তা ধারণাকে পৃষ্ঠপোষকতা করে এসেছে।প্রলয় কুমার সূত্রধরের বাড়ি পতিরাম সাহা পাড়ায়।…

Read More

বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া সমস্যার সৃষ্টি হয়েছে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার কারণ বিদ্যালয়ে মেয়েদের জন্য নেই পর্যাপ্ত বাথরুম। এমনকি নেই পর্যাপ্ত ক্লাসরুমও। পরিকাঠামোর অভাবে নতুন কোন ছাত্রীকে ভর্তি নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকরা। ললিত মোহন আদৰ্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের পর্যাপ্ত বাথরুম থাকলেও ছাত্রীদের…

Read More

দুর্গাপুর, সানাপাড়া, পিরিজপুর এলাকার কৃষকেরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষবাসে সমস্যা সমাধানে জেলা শাসকের দ্বারস্থ এলাকার চাষীরা। এদিন বালুরঘাট ব্লকের দুর্গাপুর, সানাপাড়া, পিরিজপুর এলাকার কৃষকেরা বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। কৃষকদের অভিযোগ, কাঁটাতারের বেড়ার ওপারে চাষের জমিতে চাষবাসের ক্ষেত্রে হাল গরু দিয়ে জমির চাষ করতে পারছেন না বিএসএফের বাধায়।…

Read More

রাত বাড়তেই ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ, এমতো অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি উঠেছে।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- বছরের পর বছর পড়ে থেকে এক রকম ভূত বাংলোয় পরিনত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে রাত বাড়তেই ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এমতো অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি উঠেছে। উল্লেখ্য জেলার উচ্চ বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। এবছরও মাধ্যমিক…

Read More

বালুরঘাট জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের থাকার জন্য নির্মিত রাত্রিনিবাস ভবনটি উদ্বোধনের প্রায় তিন বছর পরেও চালু হয়নি।

দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এর বালুরঘাট জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের থাকার জন্য নির্মিত রাত্রিনিবাস ভবনটি উদ্বোধনের প্রায় তিন বছর পরেও চালু হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও বালুরঘাট পুরসভা যৌথভাবে আধুনিক পরিকাঠামোসহ তিনতলা বিশিষ্ট এই ভবনটি তৈরি করেছিল।…

Read More