গরম থেকে বাঁচতে একটি করে ছাতা তুলে দিল ইন্টারেক্ট ক্লাব অফ সিল্কসিটি মালদা ক্লাবের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-আইহো উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় তৈরি করা হয়েছিল এক বছর আগে ইন্টারেক্ট ক্লাব অফ সিল্কসিটি মালদা, নামে ক্লাব দ্বাদশ শ্রেণি ও একাদশ শ্রেণির ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মিলে এই ক্লাব।এই ক্লাবের মধ্যে দিয়ে আইহো উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে আইহো অঞ্চলের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিষয়ের উপর…

Read More

ফালাকাটা ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে এদিন ফালাকাটার বেশ কয়েকটি রাস্তার মোড়ে বসানো হয় স্পিড ব্রেকার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ফালাকাটা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বসানো হলো স্পিড ব্রেকার। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে ফালাকাটা ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে এদিন ফালাকাটার বেশ কয়েকটি রাস্তার মোড়ে বসানো হয় স্পিড ব্রেকার।গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং রাফ ড্রাইভিং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবং দুর্ঘটনা এড়ানোর জন্যই এই স্পিড ব্রেকার গুলো বসানো হয়েছে।

Read More

দুঃস্থ পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বিছানায় পড়ে যাওয়াতে বিপাকে গোটা পরিবার, হাত বাড়িয়ে দিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগৎজ‍্যোতি রায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। তবে পুলিশ শুধুমাত্র মানুষ বিপদে পড়লেই সাহায্য করে তা নয়, পুলিশেরাও একাধিক সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন সময়। তারই এক জ্বলন্ত উদাহরণ দেখা গেল সোমবার। চড়কের খেলা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদ নগরের বাসিন্দা পরিতোষ রায়। ওই দুর্ঘটনায়…

Read More

জয়চাঁদপুর এলাকায় ‘গ্রাম গ্রাম চলো অভিযান’ কর্মসূচি করে বিজেপি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- একেবারে বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করতে রবিবার ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের জয়চাঁদপুর এলাকায় ‘গ্রাম গ্রাম চলো অভিযান’ কর্মসূচি করে বিজেপি। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় সহ অন্যান্য বিজেপির নেতারা।

Read More

গণবিবাহে কালচিনি ব্লক সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জোড়া দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কালচিনি, নিজস্ব সংবাদদাতা:- কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় রাজী পারহা সারনা প্রার্থনা সভা পক্ষ থেকে সরহুল পুজো ও গণবিবাহ আয়োজিত হল। এদিনের গণবিবাহে কালচিনি ব্লক সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জোড়া দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে গুলশান মিঞ্জ জানান সম্পূর্ণ নিয়ম ও নিষ্ঠা সহকারে এই সরহুল পুজো ও গণবিবাহ আয়োজিত হয়।…

Read More

ফালাকাটা ব্লকের বিভিন্ন সু-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হলো ফালাকাটায়। ২৫ শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস সেই উপলক্ষ্যে ফালাকাটা ব্লকের বিভিন্ন সু-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। এছাড়াও ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্যকর্মী, আশা কর্মীদের নিয়ে ফালাকাটা শহরে একটি সচেতনতামূলক পদযাত্রাও করা হয়।

Read More

শহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা : কাশ্মীর শহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফালাকাটার ১৭ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুষ-পুতুল দহ করে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চ l এদিন সন্ধ্যায় তারা মিছিল করে এসে ট্রাফিক মোড়ে কুষো পুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় l

Read More

খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ, ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের ঘটনা। ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়েছিল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের ৪/৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে দেখেন সকলে একটি বড় চিতাবাঘ খাঁচার…

Read More

কর্তব্যরত শ্রমিকরা দলগাঁও চা বাগানের 4 এস 2 সেকশনের মধ্যে একটি চিতাবাঘের শাবকটিকে দেখতে পান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে থেকে চিতা বাঘের শাবকের দেখা মিলায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, এদিন কর্তব্যরত শ্রমিকরা দলগাঁও চা বাগানের 4 এস 2 সেকশনের মধ্যে একটি চিতাবাঘের শাবকটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে আসেন।এদিকে এই খবর চাউর হতেই…

Read More

ফালাকাটা ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ছাত্র-ছাত্রীরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ছাত্র-ছাত্রীরা। ফালাকাটা পলিটেকনিক এর উদ্যোগে ব্লাড ব্যাংকের সহায়তায় মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ফালাকাটা পলিটেকনিক প্রাঙ্গণে। ফালাকাটা পলিটেকনিক এর ভারপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি দেব বলেন, আমাদের পলিটেকনিকের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা মিলে মোট ৬০ জন রক্ত দান করেন। আগামী ৬ মাস…

Read More