জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেস এবং তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ফালাকাটা ব্লকের জটেশ্বর সুকান্ত ভবনে। জটেশ্বর ১ নম্বর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেস এবং তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের…

Read More

রবিবার সকালে ঢেনারপুল দুর্গা পূজা কমিটির উদ্যোগে এই পার্থেনিয়াম গাছ নিধনে এগিয়ে এলো ওই ক্লাবের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দ্রুত গতিতে পার্থেনিয়াম গাছের বংশবৃদ্ধি হয়, ফলে নানা সমস্যায় জর্জরিত হচ্ছেন মানুষ। বিশেষজ্ঞদের মতে শ্বাসকষ্ট ও চামড়ার সমস্যা সহ নানা সমস্যার কারণ এই পার্থেনিয়াম গাছ। মানুষ জানতে-অজান্তে এই গাছের কাছাকাছি বা সংস্পর্শে এলে সমস্যার সম্মুখীন হতে পারে। বর্তমান সময়ে ফালাকাটা ব্লকের ঢেনারপুল এলাকায় এই গাছের পাদুর্ভাব বাড়ছে। ১৭ নম্বর জাতীয় সড়কের দুই…

Read More

অবশেষে তীব্র গরম থেকে স্বস্তি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে তীব্র গরম থেকে স্বস্তি। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি, হ্যামিল্টনগঞ্জ, হাসিমারা,জয়গাঁ সহ একাধিক স্থানে শুরু হল বৃষ্টিপাত।সাথে বইছে মৃদু হাওয়াও। গত কয়েকদিনে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। এদিন বৃষ্টি হওয়ায় গরম থেকে কিছুটা হলেও মিললো রেহাই।

Read More

শনিবার বিকেলে এলাকার একটি প্লাই বোর্ডের পেস্টিং মিলে আগুন লাগে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রম পাড়ায়। শনিবার বিকেলে এলাকার একটি প্লাই বোর্ডের পেস্টিং মিলে আগুন লাগে। এদিন ড্রায়ার মেশিনের চেম্বারে আগুন জ্বলে উঠতেই বিষয়টি নজরে আসে ওই মিলের কর্মীদের। এরপরই তারা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রাও ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর পেয়ে…

Read More

দুই গ্ৰাম পঞ্চায়েতের পচনশীল ও অপচনশীল অবর্জনা আলিপুরদুয়ার পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্টে নিয়ে যাবে এবং সেখান সার তৈরি করে বিক্রি করবে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : এখন থেকে বঞ্চুকামাড়ি ও বিবেকানন্দ দুই গ্ৰাম পঞ্চায়েতের পচনশীল ও অপচনশীল অবর্জনা আলিপুরদুয়ার পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্টে নিয়ে যাবে এবং সেখান সার তৈরি করে বিক্রি করবে আলিপুরদুয়ার পৌরসভা এই বিষয়ে আজ দুটি গ্ৰাম পঞ্চায়েত সাথে আলিপুরদুয়ার পৌরসভার মৌ সাক্ষর হল। আলিপুরদুয়ার পৌরসভা চেয়ারম্যান প্রশেনজিৎ কর জানান ইতিমধ্যে চারটি গ্ৰাম পঞ্চায়েত সাথে…

Read More

“আমি পৃথিবীর জন্য মঙ্গলজনক”এক স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে পরিবেশ রক্ষার্থে এই শিবির করা হচ্ছে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ছাত্রছাত্রীদের পরিবেশ সংরক্ষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট হাই স্কুল ও কালচিনি ইউনিয়ন আ্যকাডেমি স্কুলে এক কর্মশালার আয়োজন করা হল।এই কর্মশালার প্রধান বার্তা হল “আমি পৃথিবীর জন্য মঙ্গলজনক”এক স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে পরিবেশ রক্ষার্থে এই শিবির করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা চালানো হচ্ছে যাহাতে ছাত্রছাত্রীরা পরিবেশ…

Read More

ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিজেপিতে বড় ভাঙ্গন দলগাঁও অঞ্চলে। বুধবার বিকেলে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে ৭০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। এদিনের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার,…

Read More

গভীর রাত হওয়ার দরুন কোন গাড়ি মিলছিলো না, পাশে দাঁড়ালো পুলিশ ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পুলিশ অফিসারের মানবিক মুখ দেখলো ফালাকাটাবাসী। মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার।তিনি হঠাৎ লক্ষ্য করেন যে ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় গভীর রাতে এক মহিলা গাড়ি থামানোর চেষ্টা করছেন। বহু বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। কারন, কোন গাড়িই সারা দেয়নি। এদিকে দিলীপ বাবু গাড়ি থেকে নামার পর…

Read More

বুধবার নিয়ম মেনে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে জটেশ্বর শিব মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জগন্নাথ দেবের স্নানযাত্রা জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল ফালাকাটা ব্লকের জটেশ্বরে। বুধবার নিয়ম মেনে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে জটেশ্বর শিব মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। পুজো দিতে ভোর থেকে ভিড় জমান ভক্তরা। জানা গিয়েছে, জটেশ্বরের রথযাত্রা ঘিরে প্রতিবছর ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত রথের দড়ি টানতে হাজির হন। রথযাত্রা ঘিরে…

Read More

কোচবিহার গামী চিলাপাতা সড়কে প্রায় চল্লিশ পথ অবরোধ করে দাড়িয়ে ছিল এক বুনো হাতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চল্লিশ মিনিট পথ অবরোধ করল বুনো হাতি। কোচবিহার গামী চিলাপাতা সড়কে প্রায় চল্লিশ পথ অবরোধ করে দাড়িয়ে ছিল এক বুনো হাতি। সড়কের দুপাশে গাড়ির লম্বা লাইন।বুনো হাতি দেখে অনেকে গাড়ি থেকে নেমে ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়ে।বিপদজনক ভাবে অনেকে হাতির খুব কাছে এসে ফোটো তুলতে দেখা যায়। যদি ও পরবর্তীতে হাতি…

Read More