একলা মানুষের শরবিদ্ধ স্বরলিপি : মহীতোষ গায়েন।
গুরুপূর্ণিমার চাঁদ হাসছে,রাত্রি তখন ন’টা,এলোমেলো সঙ্গীতে ভাসছে চরাচর,অশ্রুনিঃস্বরণের আওয়াজ নিঃসঙ্গতার আবর্তে…মৃত্যু শোক ছড়িয়ে যায় শিরায় উপশিরায়। প্রিয়জন হারানোর শোক শরীরের সমস্তউপত্যকায় ,টিলায়,অপ্রত্যাশিত আলোএলো শেষ প্রহরের খেয়া বেয়ে,মন-মাঝিরঅচেনা প্রবাহে ধরা দিল হারানো চিলতে স্মৃতি। সময়ের আবর্তে জড়িয়ে জ্ঞানতাপস অসহায়,একটা ভুল বোঝাবুঝি টলিয়ে দেয় কোন পক্ষেরবিশ্বাস,বিশ্বাস ও আস্থা ঠুনকো নয়,অটল থাকলেসময়ের আবর্তে প্রকৃত উপলব্ধি উজ্জ্বলতর হয়। বাতাসে…

