রঙের নকশায় দেশাত্মবোধ ও সচেতনতার বার্তা, কুমারগঞ্জে ছয় স্কুলের রঙ্গোলি প্রতিযোগিতা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-রঙের নকশায় দেশাত্মবোধ ও সামাজিক সচেতনতার বার্তা। শনিবার কুমারগঞ্জের কিষাণ মান্ডি চত্বরে ছয়টি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল রঙ্গোলি প্রতিযোগিতা। ‘সেবার রঙ্গে, দেশের সঙ্গে’ ভাবনাকে সামনে রেখে কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুপুরে কিষাণ মান্ডি চত্বরে প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়ারা রং ও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করে নানা…

