বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গড়বেতা-৩ ব্লকে সচেতনতা, প্রাণী কামড়ালে দ্রুত চিকিৎসার পরামর্শ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য, এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের আধিকারিকরা।
কর্মসূচিতে জলাতঙ্ক রোগ প্রতিরোধে সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পোষ্য ও অন্যান্য গৃহপালিত প্রাণীদের নিয়মিত টিকাকরণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি, কোনও প্রাণী কামড়ালে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করার ব্যাপারেও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
প্রাণীদের নিয়মিত টিকাকরণ এবং প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসা—জলাতঙ্ক প্রতিরোধে এই দুই বিষয়ের উপরই এদিন বিশেষভাবে জোর দেওয়া হয়।

