রাতে তৃণমূল কর্মী গ্রেপ্তার অভিযোগ, বেলুড় থানায় ধর্নায় প্রার্থী কৈলাস মিশ্র।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীকে রাতে আটক করা হয়।কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বালি সতীশ চক্রবর্তী লেন,বালি পুরানো পোস্ট অফিস সহ একাধিক এলাকা থেকে এদের আটক করে।রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।পুলিশের আধিকারিকের…

Read More

দ্বিতীয় দফার ভোটে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউটে ভোটকর্মীদের উপচে পড়া ভিড়।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট কেন্দ্রে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভোট কর্মীরা। ইভিএম ও ভিভিপ্যাটসহ ভোট পরিচালনার সমস্ত সরঞ্জাম সংগ্রহ করে তারা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। গোটা এলাকায় চোখে পড়েছে চূড়ান্ত ব্যস্ততা ও তৎপরতা।

Read More

দ্বিতীয় দফার ভোটে নেতাজি ইনডোরে তুঙ্গে প্রস্তুতি, চূড়ান্ত ব্যস্ত প্রশাসন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার উত্তর কলকাতা (North) জেলার জন্য প্রধান ডি.সি.আর.সি (DCRC) বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট ৭টি বিধানসভা কেন্দ্রের (ACs)…

Read More

ফলতায় কেন্দ্রীয় বাহিনী ঘিরে তৃণমূলের বিক্ষোভ, ভোটের আগে চরম উত্তেজনা।

ফলতা, নিজস্ব সংবাদদাতা :- ভোটের একদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হল। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। কিন্তু সেই রুট মার্চ ঘিরেই শুরু হয় বিক্ষোভ, যা মুহূর্তে উত্তপ্ত করে তোলে গোটা এলাকা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুট মার্চ…

Read More

পুরাতন মালদার মহিষবাথানিতে প্রধান পদে নির্বাচিত রুম্পা রাজবংশী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলে প্রধান পদে নির্বাচিত হলেন রুম্পা রাজবংশী। প্রধান হওয়ার পরেই এলাকাজুড়ে শুরু হয় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে উৎসবের পরিবেশ তৈরি হয় মহিষবাথানিতে।জানা গিয়েছে, অনাস্থা প্রক্রিয়ার পর এই নতুন প্রধান নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল এলাকায়। অবশেষে সব জল্পনার অবসান…

Read More

রতুয়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত টোটো চালক মিনু মিয়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল টোটো চালকের। এছাড়াও আহত হলেন টোটোর চার-চারজন যাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার রতুয়া থানার বাহাড়াল শিবপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম মিনু মিয়া। বয়স ৪৮ বছর। বাড়ি বাহাড়ালের বৈকুন্ঠপুর এলাকায়। এদিন…

Read More

ভোটগণনার আগে মালদা কলেজ স্ট্রংরুম ঘুরে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে মালদা কলেজের স্ট্রংরুম পরিদর্শন করে স্ট্রংরুম সুরক্ষিত রয়েছে বলে মত প্রকাশ করলেন বিভিন্ন সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের, প্রার্থী সহ তাদের ইলেকশন এজেন্টরা। উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল মালদায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটেছে। ভোট গণনা রয়েছে আগামী ৪ঠা মে। তাই গত ২৩শে এপ্রিল ভোটগ্রহণের…

Read More

হাসপাতাল চত্বরে দাঁড়াশ সাপ, আতঙ্ক ছড়াল ফালাকাটায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। কালো রঙের একটি সাপ দেখতে পেয়ে চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর খবর দেওয়া হয় ফালাকাটার সাপ উদ্ধারকারী শংকর সাহা চৌধুরী ও তাঁর টিমকে। দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার…

Read More

গোঘাটে ডাঃ নির্মল মাজির জোরদার প্রচার, শোভাযাত্রায় জনসমাগম।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- প্রথম দফার ভোটপর্ব আজ শেষ হলো। দ্বিতীয় দফার ভোটের আর এক সপ্তাহ ও বাকি নেই এর মধ্যেই হুগলীর গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ নির্মল মাজি আজ হুগলীর গোঘাট বিধানসভার কামারপুকুর অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারলেন। প্রচারের গাড়ি যত এগিয়েছে তৃণমূল প্রার্থীকে মানুষ ততই পুষ্পবৃষ্টির মাধ্যমে আর্শীবাদ জানিয়েছেন।প্রচারের মাঝে কুড়কুড়ে…

Read More

রণক্ষেত্র আরামবাগ! অভিষেকের সভার পথে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ।

রণক্ষেত্র আরামবাগ! অভিষেকের সভার পথে আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ।অভিষেকের সভায় যাওয়ার পথে TMC সাংসদের গাড়িতে হামলার অভিযোগ ! ভেসে এল কান্নার আওয়াজ, আর্তনাদ, রণক্ষেত্র আরামবাগ। আরামবাগ, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। ফেসবুক ভিডিওতে…

Read More