ভোটগণনার আগে মালদা কলেজ স্ট্রংরুম ঘুরে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে মালদা কলেজের স্ট্রংরুম পরিদর্শন করে স্ট্রংরুম সুরক্ষিত রয়েছে বলে মত প্রকাশ করলেন বিভিন্ন সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের, প্রার্থী সহ তাদের ইলেকশন এজেন্টরা। উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল মালদায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটেছে। ভোট গণনা রয়েছে আগামী ৪ঠা মে। তাই গত ২৩শে এপ্রিল ভোটগ্রহণের পর থেকেই মালদার চাঁচল, মালতীপুর, মালদা, ইংরেজবাজার এবং মোথাবাড়ি বিধানসভার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্যবন্দী রয়েছে মালদা কলেজের স্ট্রংরুমে। সোমবার বিকালে সেই স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান জেলাশাসক রাজেনবীর সিং কাপুর এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং। তারা পাঁচটি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের। প্রার্থী এবং তাদের ইলেকশন এজেন্টকেও পরিদর্শনকালে ডাকে। তাদের স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা ঘুরিয়ে দেখান। ঘুরে দেখার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রাথী সহ তাদের ইলেকশন এজেন্টরা মালদা কলেজের স্ট্রংরুমের সুরক্ষা বলয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্ট্রংরুম সুরক্ষিত রয়েছে বলে সকলেই একবাক্য স্বীকার করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *