দেবীপুরে উপভোক্তাদের টাকা ফেরত! আবাস প্রকল্প ঘিরে নতুন বিতর্ক।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের দেবীপুর অঞ্চলে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দেবীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌমিত্র মণ্ডলের ঘনিষ্ঠ দুই সহযোগী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল এলাকার আবাস উপভোক্তাদের কাছ থেকে পূর্বে নেওয়া কাটমানির টাকা ফেরত দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল, বর্তমানে সেই অর্থই ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাটি দেবীপুর অঞ্চলের ৮০ নম্বর বুথ এলাকায় ঘটেছে বলে জানা যায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *