দ্বিতীয় দফার ভোটে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউটে ভোটকর্মীদের উপচে পড়া ভিড়।
পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট কেন্দ্রে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভোট কর্মীরা। ইভিএম ও ভিভিপ্যাটসহ ভোট পরিচালনার সমস্ত সরঞ্জাম সংগ্রহ করে তারা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। গোটা এলাকায় চোখে পড়েছে চূড়ান্ত ব্যস্ততা ও তৎপরতা।

