মালদায় সাম্প্রদায়িক উত্তেজনার ছক! একাধিক মন্দিরে ভাঙচুর, অভিযুক্ত যুবক গ্রেপ্তার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে একাধিক মন্দিরে দেবদেবীর ছবি সম্বলিত টাইলস ও মার্বেল ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়। বৈষ্ণবনগর থানার অন্তর্গত টাউনশিপ কালীমন্দিরে ভাঙচুরের সময় এলাকাবাসী অভিযুক্ত যুবককে হাতেনাতে…

