১৯৪৯ থেকে অব্যাহত ঐতিহ্য — বুলবুলচন্ডী বাজারে বিশালাকায় কালী প্রতিমা গড়ছেন ভেলুচরণ পাল।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজারে কালীপুজো মানেই বিশাল আকৃতির দেবীমূর্তি। চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে ৪২ ফুট দৈর্ঘ্যের বিশালাকায় কালী প্রতিমা। ইতিমধ্যেই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে, উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ১৯৪৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজো এখন উত্তরবঙ্গবাসীর অন্যতম আকর্ষণ। বিশাল দেবীমূর্তিই…

