ভোটের আগে পুরাতন মালদায় তৃণমূল রাজনীতিতে ফাটল, বিশ্ব বাংলা বনাম নেতাজি বিতর্কে উত্তাপ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে বিশ্ব বাংলা লোগো বসানো হয়েছিল সেখানে পৌর বোর্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছে সেই ঘটনা নিয়ে পুরাতন মালদার তৃণমূল শিবির দ্বিধা বিভক্ত । এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন পৌরসভার তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী । তিনি এই ঘটনাকে জননেত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অপমান বলে মনে…

