বাংলাদেশ ইস্যুতে উত্তাল হাওড়া ব্রিজ, বিজেপির সেতু অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশে দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদের ঢেউ বুধবার এসে আছড়ে পড়ল হাওড়া ব্রিজের দু’ধারে। বিজেপির ডাক দেওয়া সেতু অবরোধ ঘিরে এ দিন সকাল থেকেই তুমুল অস্থিরতা। ব্রিজে ওঠার আগেই মিছিলকে থামিয়ে দেয় পুলিশ। তার পরেই শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান, রাস্তার উপর বসে বিক্ষোভ—ফলে সেতুপ্রান্তে জমে যায় যানবাহনের লম্বা লাইন।মিছিলকারীদের অভিযোগ, তাঁদের…

