মন্দা বাজারে ধাক্কা, বৃষ্টিতে জলের তলায় আলুক্ষেত—ধূপগুড়িতে চাষিদের হাহাকার।
ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর থেকেই ক্রমেই দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার তাই যেন সত্যি হল। একদিকে বাজারে মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ, দুইয়ের জাঁতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ির ধূপগুড়ির আলু চাষিদের। বৃহস্পতির পর শুক্রবার তারপর টানা শনি ও রবিবারের টানা ঝড়-ভারী বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলুক্ষেত এখন জলের তলায়। ফলে…

