বালুরঘাটে ভারত সেবাশ্রম সঙ্ঘে চালু দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- এলাকার সাধারণ মানুষের জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে বালুরঘাট ভারত সেবাশ্রম সঙ্ঘে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা হল রবিবার। বালুরঘাটের প্রাক্তন বিধায়ক তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক কুমার লাহিড়ীর ব্যক্তিগত উদ্যোগে এবং ভারত সরকারের পেট্রোলিয়াম দফতরের আর্থিক সহযোগিতায় এই পরিষেবার সূচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে…

Read More

বালুরঘাট রবীন্দ্র ভবনে শ্রদ্ধায় পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে প্রতিবছরের মতো এবছরও শনিবার সকালে বালুরঘাট রবীন্দ্র ভবনে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। ‘উত্তরের সংস্কার ভারতী’-র দক্ষিণ দিনাজপুর শাখার সদস্যরা উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত-সহ একাধিক গান পরিবেশন করেন। খুদে…

Read More

জয়ের আনন্দ ভাগ করে নিতে অভিনব উদ্যোগ বিজেপির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনে জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানাতে অভিনব উদ্যোগ নিল বিজেপি। ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিলির পাশাপাশি প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন। জানা গিয়েছে, নির্বাচনে জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন…

Read More

শান্তির বার্তা নিয়ে উৎসবমুখর কর্মসূচি দক্ষিণ দিনাজপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সরকার গঠনের আনন্দে শনিবার বিকেলে বোল্লা গ্রাম পঞ্চায়েতের পারপতিরাম এলাকায় হাজার লাড্ডু বিলি করলেন বিজেপি নেতা-কর্মীরা। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের হাতেও মিষ্টি তুলে দেওয়া হয়। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এদিন বিজেপি কর্মীদের আনন্দ মিছিল, স্লোগান এবং উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়। স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত মন্ডল বলেন, “গত…

Read More

সরকার গঠনের আনন্দে বালুরঘাটে বিজেপির বিজয় পদযাত্রা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে নতুন সরকার গঠনের আনন্দে শনিবার বিকেলে বালুরঘাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে বিজয় পদযাত্রার আয়োজন করে বিজেপি। পদযাত্রার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে লাড্ডু বিতরণ করেন দলের নেতা-কর্মীরা। এভাবেই ওয়ার্ডের জনগণকে মিষ্টিমুখ করানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বালুরঘাট শহর মণ্ডলের সহ-সভাপতি শান্তনু গোস্বামী-সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে বিজেপি বালুরঘাট শহর মণ্ডলের সহ-সভাপতি…

Read More

ডিআরএম চৌপথিতে প্রায় দেড় হাজার মানুষের জন্য ভোজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ বিধানসভা নির্বাচনে জয় লাভের খুশিতে আলিপুরদুয়ার শহরে মাছ ভাতের আয়োজন করলো বিজেপি। শনিবার শহর সংলগ্ন ডিআরএম চৌপথি এলাকায় বিজেপির সাংগঠনিক ৪ নম্বর মন্ডলের তরফে আয়োজন করে খাওয়ানো হলে মাছ-ভাত। সাথে ডাল, পাপর ভাজাও ছিল। প্রায় দেড় হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তারা দাবি করেছেন।

Read More

মাধ্যমিকে ৯৩% পেয়ে সংবর্ধিত চকান্দারুর সুব্রত।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিঙ্গিশপুর অঞ্চলের চকান্দারু গ্রামের দুঃস্থ কৃতী ছাত্র সুব্রত প্রামাণিক। শনিবার তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুমার মাহাতো-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সুব্রতের সাফল্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি…

Read More

চন্দ্রকোনা রোডে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৫শে বৈশাখ অর্থাৎ শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের আগমনী মার্কেট প্রাঙ্গনে ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ ও মেদিনীপুর সমন্বয় সংস্থার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হলো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। পাশাপাশি চন্দ্রকোনারোড…

Read More

কিয়াবনীতে রবীন্দ্রজয়ন্তী ও শিক্ষা সামগ্রী বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৫ শে বৈশাখ অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কিয়াবনী এলাকায় রবীন্দ্র জয়ন্তী উদযাপনের পাশাপাশি এলাকার ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করল অপরাজেও স্বেচ্ছাসেবী সংগঠন।এইদিন বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। জানা গিয়েছে এইদিন ৬০ জন…

Read More

কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান দলগাঁও অঞ্চলে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলেন ফালাকাটা ব্লকের দলগাঁও অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি কবিগুরুর স্মৃতিচারণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BTWU-এর তাসাটি চা বাগানের সভাপতি জলসু পান্না, ওবিসি মোর্চার…

Read More