উত্তরবঙ্গ জুড়ে চলা তীব্র দাবদাহে শুক্রবার বামনহাট উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল ছয় ছাত্রী।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গ জুড়ে চলা তীব্র দাবদাহে শুক্রবার বামনহাট উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ল ছয় ছাত্রী। ভয়াবহ গরমে ক্লাসে বসেই মাথা ঘোরানো, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে অসুস্থ হয় পঞ্চম শ্রেণির ছাত্রী কমলিকা বর্মন। সহপাঠীদের তৎপরতায় শিক্ষকরা তাকে বিদ্যালয়ের স্টাফরুমে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে মাথায়…

