বিকশিত কৃষি সংকল্প অভিযান এর মাধ্যমে সমগ্র ভারতবর্ষ ব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-প্রান্তিক কৃষকদেরকে আধুনিক কৃষির বিষয়ে সচেতন করতে তাদেরই দুয়ারে উপস্থিত হলেন কৃষিবিজ্ঞানীরা। বিকশিত কৃষি সংকল্প অভিযান এর মাধ্যমে সমগ্র ভারতবর্ষ ব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। সেই উদ্যোগকে সামনে রেখে দিনহাটা দুই নং ব্লকের চৌধুরিহাট ও কালমাটি এলাকায় কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যোগে এবং শ্রদ্ধা ফারমার্স প্রোডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় কৃষকদেরকে নিয়ে কৃষি বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত…

