ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানাল মালদা জেলা প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, মালদা— আনন্দধারা প্রকল্পে লোন প্রদানের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে গত আর্থিক বছরে ভালো কাজ করেছে মালদা জেলা। তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানাল মালদা জেলা প্রশাসন। এই উপলক্ষে মঙ্গলবার মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে এক সংবধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা পরিষদ সহ-সভাপতি রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য আব্দুর রহমান, রবিউল ইসলাম, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত জেলার বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সরকারি কর্মী ও আধিকারিকদের সংবর্ধনা জানান। এবং আগামী বছরের জন্য কাজের রূপরেখা তৈরি করে সকলকে জানান দেন।

